শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত টাইগারদের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত টাইগারদের


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭৪ রানের পুঁজি নিয়ে দারুণ বোলিংয়ে ৫ রানের অবিশ্বাস্য জয় পায় টাইগাররা।এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।গত মার্চে বাংলাদেশ সফরে এসেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় আয়ারল্যান্ড। সেবারও সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাংলাদেশ রেকর্ড ৩৪৯ রান করেও সেই দিন বৃষ্টির কারণে জয় বঞ্চিত হয়।রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।৪৫ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৭ রান করেন মেহেদি হাসান মিরাজ। ৩৫ রান করে করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানে ফেরেন স্টেফেন ডোহানি। এরপর অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার পল স্টারলিং।তাদের এই জুটিই দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। জুটির বিচ্ছেদ ঘটান পেস বোলার এবাদত হোসেন। তার শিকার হয়ে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি ৭৮ বলে ৫৩ রান করে ফেরেন।

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া পল স্টারলিংকে ৬০ রানের বেশি করতে দেননি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।বলবার্নি ও স্টারলিং আউট হওয়ার পর দলকে জয়ের পথেই রাখেন হ্যারি টাকার ও লরকান টাকার। ৪৫ ও ৫০ রান করে লরকান টাকার ও হ্যারি টাকার আউট হওয়ার পরও খেলায় ছিল আইরিশরা।জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। হাসান মাহমুদের করা ওভারের প্রথম বলেই বোল্ড ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া মার্ক এডেয়ার। পরের বলে সিঙ্গেল রান নেয় আয়ারল্যান্ড।তৃতীয় বলে ফের উইকেট শিকার করেন হাসান। এবার তার শিকার হন অ্যান্ডি ম্যাকবার্নি। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। হাসান মাহমুদের শেষ বলে সিঙ্গেল রানের বেশি নিতে পারেনি আয়ারল্যান্ড। টানটান উত্তেজনাকর ম্যাচে ৫ রানের জয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

Top