মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ।ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ১৮৬ রানের টার্গেট তাড়ায় ৪ উইকেটে ১২৮ রান করা বাংলাদেশ, এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

দলের নিশ্চিত পরাজয় যেনেও শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জয় উপহার দেন মেহেদি হাসান মিরাজ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৪ বল হাতে রাখতেই এক উইকেটের জয় পায় বাংলাদেশ।রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

Top