চার বছরের ওয়ানডে খেলবে বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

চার বছরের ওয়ানডে খেলবে বাংলাদেশ


মু এবি সিদ্দীক ভুঁইয়া :টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো বুঝে ওয়ানডে ক্রিকেটটা। সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন টাইগাররা।ওয়ানডেতে ভালো খেলা বাংলাদেশের জন্য সুখবর রয়েছে আইসিসির ভবিষ্যত সূচিতে। ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী চার বছরে তামিম ইকবালদের জন্য রাখা হয়েছে বিশ্বের সর্বোচ্চসংখ্যক ওয়ানডে ম্যাচ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এমন তথ্য জানিয়েছে।

এফটিপি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দল সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই চার বছরে ৫৮টি ওয়ানডে খেলছে শ্রীলংকা।এই চার বছরে এফটিপি অনুযায়ী বাংলাদেশ ৫১টি টি-টোয়েন্টি আর ৩৪টি টেস্ট ম্যাচ খেলবে। চার বছরে সবমিলিয়ে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। আগামী চার বছরে বাংলাদেশের চেয়ে ২টি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই ভবিষ্যত সূচির বাইরেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে।

Top