সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের গ্রেপ্তারে দাবি বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ(বিএসএসওপি'র) - Alokitobarta
আজ : বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের গ্রেপ্তারে দাবি বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ(বিএসএসওপি’র)


স্টাফ রিপোর্টারঃবরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ (বিএসএসওপি) কেন্দ্রীয় কমিটি।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএসএসওপি’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো.রেদওয়ান সিকদার রনি কেন্দ্রীয় ও কমিটির মহা-সচিব মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া। সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিএসএসওপি’র সংগঠনের পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জানান,দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছেই। টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন দিনদিন বেড়েই চলেছে। সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে এবং সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কলম বন্ধসহ কঠোর আন্দোলন নামবে বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ(বিএসএসওপি)।

Top