টাইগারদের প্রাণঢালা অভিনন্দন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

টাইগারদের প্রাণঢালা অভিনন্দন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ও শেষ ম্যাচটিতে জয় তুলে নিয়ে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে।আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন টেস্ট খেলাতেও ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে প্রোটিয়ারা মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।বাংলাদেশের হয়ে ৮২ বল খেলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন দাস। ৫৭ বলে ৪৮ রান করার পর কেশভ মহারাজের বলে আউট হন তিনি। আর সাকিব আল হাসান ১৮ রান করে অপরাজিত থাকেন।

Top