চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এরমাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন সাকিব-তামিমরা। ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে। জবাবে আফগানিস্তান ২১৮ রান করেই গুটিয়ে যায়।সিরিজ জয়ের পাশাপাশি এ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করতে বাংলাদেশ সরিয়ে দিয়েছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।বর্তমানে ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে টইগাররা। সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে। ১০ জয়ের সুবাদেই তারা তুলে নিতে পেরেছেন ১০০ পয়েন্ট।পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে। তাদের পয়েন্ট ৯৫। কারণ একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আর পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা।

পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সরিয়ে শীর্ষস্থানে বাংলাদেচট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এরমাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন সাকিব-তামিমরা। ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে। জবাবে আফগানিস্তান ২১৮ রান করেই গুটিয়ে যায়।সিরিজ জয়ের পাশাপাশি এ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করতে বাংলাদেশ সরিয়ে দিয়েছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বর্তমানে ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে টইগাররা। সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে। ১০ জয়ের সুবাদেই তারা তুলে নিতে পেরেছেন ১০০ পয়েন্ট।পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে। তাদের পয়েন্ট ৯৫। কারণ একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আর পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।

Top