সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে


সন্ত্রাসীরা সাংবাদিকদের খুন করে? রাজনীতিবিদ,আইনশৃঙ্খলা বাহিনী সুযোগ পেলে সাংবাদিকদের নামে মামলা দেয়। আবার কথায় কথায় রাজপথে সাংবাদিক পেটায়। এদেশে বরাবরই নানাভাবে হামলা মামলার শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সন্ত্রাসী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এমনকি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি পর্যন্ত সুযোগ পেলে সাংবাদিকদের ওপর ঝাল মেটায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে ছাড় না দিয়ে একজন সাংবাদিককে ঘুষ-দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে লিখতে হয়। আর তাতেই ক্ষেপে যান সংশ্লিষ্টরা। কখনো জীবন কেড়ে নেওয়া, কখনো শরীরে হামলা, আবার প্রায়শই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন এখন শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলেও কারণে-অকারণে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, সাংবাদিক খুন হচ্ছে।

আজ ২৯ জানুয়ারি ২০২২ সর্বশেষ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও। কিছুদিন আগে রংপুর মেট্রোপলিটন এলাকায় মাদক কারবারিদের হামলা – মামলার শিকার হন তরুন এজাজ আহমেদ ও তার পরিবার,ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি অনিয়ম এবং বিকাশ প্রতারকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শহীদুল ইসলামের নামে দুটি সাজানো মামলা করেন। আমার মতে রংপুরের সদর ও ঠাকুরগাঁও থানার ওসিকে প্রত্যাহার করা উচিত।

লেখক:
খায়রুল আলম রফিক
সিনিয়র সাংবাদিক
সভাপতি (বনেক)

Top