ঐতিহাসিক টেস্ট জয়ের ৩ কারণ - Alokitobarta
আজ : সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের ... অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের ইইউর ১৫ দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের দেশে ভীতির রাজত্ব দেখতে পাচ্ছি প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেয়া হচ্ছে অন্ধকূপে আটকে রাখার আয়নাঘর

ঐতিহাসিক টেস্ট জয়ের ৩ কারণ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বে ওভালের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্বের এক নম্বর দলকে মাটিতে নামিয়ে দিয়েছে টাইগাররা। এবাদত-মুমিনুল-লিটন-তাসকিনের নৈপূণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের ভূমিধ্বস জয় পেয়েছে বাংলাদেশ।
বিদেশের মাটিতে টেস্টে এতো বড় জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া। তারুণ্যনির্ভর দলটি মাউন্ট মঙ্গানুইয়ের মাটি যে কীর্তি গড়ল সেটি ক্রিকেট বিশ্ব বহু দিন মনে রাখবে। ক্রিকেট লিজেন্টরা রীতিমতো অবাক বনে গেছেন মুমিনুলদের পারফরমেন্সে। বাংলাদেশের বিপক্ষে তিনটি কারণ খুঁজে পেয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।ম্যাচ শেষে তিনি বলেন, তিনটি দিকে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। সেগুলো হচ্ছে- মুমিনুলরা ভালো পার্টনারশিপ করতে সক্ষম হয়েছিল, আমাদের ওপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছিল এবং দুর্ভাগ্য আমরা এ দুটোর কোনোটিই করতে পারিনি।তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই আমাদের দেখিয়েছে টেস্টে চেপে না ধরতে পারার দুর্বলতা কীভাবে কাজে লাগাতে হয়। এই জয়ে বাংলাদেশের কৃতিত্বকে বড় করেই দেখছেন লাথাম। আমরা যদি ৪৫০ রান করতে পারতাম, তবে গল্পটা অন্যরকম হতে পরত। তবে আজকের ম্যাচে পুরো কৃতিত্ব বাংলাদেশের, এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে।বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানিয়েছেন, এ জয়ের নেপথ্যে নিজেদের দৃঢ়তা ও মাথা ঠাণ্ডা করে খেলার বিষয়টি কাজ করেছে। ইবাদতের অসাধারণ স্পেলের পরও নিজেদের রোমাঞ্চ লাগামছাড়া হতে দেয়নি বাংলাদেশ দল। মুমিনলের ভাষায়, ‘কাল শেষ বেলায় ইবাদত যখন হঠাৎ করেই উইকেট নিল, তখন মনে হলো, এ টেস্ট জেতার জন্য যাচ্ছি। আজ অল-আউট হওয়ার পর নিশ্চিত হয়েছি। তবে বাড়তি উত্তেজনা কাজ করছিল না। টিভিতে দেখতে থাকলে দেখবেন, আমরা সবাই শান্ত থাকার চেষ্টা করেছি। বল ধরে ধরে খেলার চেষ্টা করেছি—ব্যাটিং, বোলিং। ব্যাটিংয়ে শুরুতে চাপে ছিলাম। মুশফিক ভাই ওই দুইটা রান নেওয়ার পরই মনে হয়েছে জিতেছি।’

বোলারদের ধারবাহিক পারফরম্যান্সকে বড় করে দেখছেন মুমিনুল। ‘পরিকল্পনা ছিল, উইকেটের জন্য করতে গিয়ে যেন রান না দিই। শেষ চারদিন যে প্রক্রিয়া ছিল, সেটাই অনুসরণ করা, চাপ তৈরি করা। ফল আসলে আসবে, না আসলে নেই।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে ৭ ম্যাচের ৬টিতেই হেরেছিল বাংলাদেশ, বাকিটি হয়েছিল ড্র। শুরুটা পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। অবশেষে বহুল প্রত্যাশিত জয় ধরা দিল। আর নিউ জিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের অপেক্ষাটা ছিল আরও দীর্ঘদিনের। কিউইদের বিপক্ষে তাদের মাঠে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে অবশেষে দেখা মিলল প্রথম জয়ের।দেশের মাঠে নিউ জিল্যান্ডের টানা ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামল এই হারে। সবশেষ তিন সিরিজে তারা হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে। উপমহাদেশের কোনো দলের সবশেষ জয় ছিল ১১ বছর আগে, পাকিস্তানের। সেই দলকেই এবার বড় ব্যবধানে হারাল বাংলাদেশ।৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। বুধবার পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে ১০.৪ ওভারের মধ্যে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় টম লাথামের দল। এতে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। যেটি হেসেখেলেই পার করে দেন ব্যাটাররা।

Top