দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেল টাইগাররা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেল টাইগাররা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেল টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ দল। মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে আরও একটি লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ দল। সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ।টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ।

তারও আগে ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ১৫.৫ ওভারে ৮৩ রানে অলআউট হয় টাইগাররা।মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। প্রথম ৩ ওভারে ১৪ রানে টাইগারদের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রাবাদা।এরপর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন পেসার আনরিচ নর্টজে। তার শিকার হয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে টাইগার শিবিরে আঘাত হানেন প্রোটিয়া লেগ স্পিনার তাবরিজ শামসি। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার লিটন দাস। দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২৪ রান করেন লিটন।এরপর ১৬তম ওভারের দ্বিতীয় বলে শামসির শিকার হন শামিম হোসেন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হওয়া এই তরুণ ব্যাটার। দলীয় ৬৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২০ বলে ১১ রান করার ‍সুযোগ পান শামিম।

১৮তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন পেসার তাসকিন আহমেদ। তার বিদায়ে ৭৭ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে স্কোর মোটাতাজা করায় ব্যস্ত থাকা মেহেদি হাসানকে আউট করেন আনরিচ নর্টজে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে নাসুম আহমেদকে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন নর্টজে। ৮৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনরিক্স।পঞ্চম ওভারে দলীয় ২৮ রানে প্রোটিয় আরেক ওপেনার কুইন্টন ডি কককে আউট করেন মেহেদি হাসান। তার বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ১৬ রান করার সুযোগ পান এ তারকা ওপেনার।৫.৫ ওভারে দলীয় ৩৩ রানে এইডেন মার্কওরামকে ক্যাচ তুলতে বাধ্য করেন তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪/১০ রান (মেহেদি হাসান ২৭, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, আনরিচ নর্টজে ৩/৮, তাবরিজ শামসি ২/২১)।

Top