টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদশে। ১৪৩ রানের টার্গেটে ব্যাট করা টাইগারদের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান।আন্দ্রে রাসেলের ওই ওভারে ৯ রানের বেশি করতে পারেননি মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৪ রান। স্ট্রাইকে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ শেষ বলে কোনো রানই নিতে পারেননি। বাংলাদেশ হেরে যায় মাত্র ৩ রানে।এই ৩ রানের পরাজয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। চূড়ান্ত পর্বে এনিয়ে তিন ম্যাচে বাংলাদেশ হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে।

শুক্রবার আরব আমিরাতের শারজায় উইন্ডিজের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি মনে করি লিটনের উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা দুজনেই সেট ছিলাম।লিটন আউট হওয়াতে কাজটা কঠিন হয়ে যায়।বোলারদের প্রশংসা করে তিনি আরও বলেন, বোলাররা বেশ ভালো বোলিং করেছে। কিন্তু আমরা কয়েকটি সুযোগ মিস করেছি যে কারণে ১০-১৫ রান বেশি খরচ হয়েছে।আমরা চেষ্টা করেছি, কিন্তু উইকেট এমন ছিল না যেখানে আপনি আঘাত করতে পারেন।তিনি আরও বলেন,খেলায় প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।দলের পরাজয়ে ব্যাটসম্যান-বোলারদের দোষ দিতে পারি না, টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু ম্যাচ আপনি জিতেছেন, কিছু হারবেন।হ্যা ক্যাচ মিস একটি বড় সমস্যা, আমাদের আরও ভালো করতে হবে।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (লিটন দাস ৪৪, মাহমুদউল্লাহ ৩১*, সৌম্য সরকার ১৭, মোহাম্মদ নাঈম ১৭)।

ফল: উইন্ডিজ ৩ রানে জয়ী।

Top