ছয়জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

ছয়জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার


এবি সিদ্দীক ভুঁইয়া:প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। আর বদলি করা হয়েছে তিন সচিবকে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এ পদোন্নতি ও রদবদলের আদেশ জারি করেছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ড. অমিতাভ সরকারকে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিনকে পদোন্নতি দিয়ে পরিসখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়।কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান পদোন্নতি পেয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হয়েছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে পদোন্নতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে পদোন্নতি দিয়ে ভূমি সংষ্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহম্মদ ইয়ামিন চৌধুরীকে মস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব হিসেবে বদলি করা হয়।সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক করা হয়েছে।

Top