ঘূর্ণিঝড়ের মধ্যেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে

ঘূর্ণিঝড়ের মধ্যেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা


আলোকিত বার্তা:উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইটের সময় পিছিয়ে যায়। এ কারণে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা এখন কেটে গেছে।ফ্লাইট এক ঘণ্টা পিছিয়ে গেছে। রোববার রাত সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় ওমানের বিমানে যাত্রা করবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে বাংলাদেশ দল।সেখান থেকে ৯ অক্টোবর বাংলাদেশ দলের আরব আমিরাতে যাওয়ার কথা। সেখানে ১১ অক্টোবর অনুশীলন শুরু হওয়ার কথা। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড।১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে।গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।

Top