বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন সাংবাদিক রফিক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন সাংবাদিক রফিক


এবি সিদ্দীক ভুইয়া:যে মানুষটির এগিয়ে দেওয়া হাতের ছোঁয়ায় মিলেছে রেল লাইনে পড়ে থাকা বৃদ্ধা মায়ের আশ্রয়, প্রতিবন্ধী শিশু ফিরে পেলো বেদখলী জমি, বিড়ল রোগাক্রান্ত শিশুর যন্ত্রণা জুড়িয়ে যায় তার মানবিক চেষ্টার প্রলেপে। মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত তিনি সাংবাদিক খায়রুল আলম রফিক ।রবিবার ২১ ডিসেম্বর বাংলাদেশ মানবতার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি বাংলাদেশের অনলাইন পোর্টাল মালিকদের সেরা সংগঠন ” বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত খায়রুল আলম রফিক । কক্সবাজারের নির্যাতিক সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ অগনিত অবহেলিত সাংবাদিক, অসহায় মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন পর্যায়ের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন । কারো জন্য ঘর, কারো জন্য চিকিৎসা, কারো আহারের ব্যবস্থা অর্থাৎ সার্বিক সহযোগীতায় নি:স্বার্থভাবে তাদের পাশে দাঁড়ান খায়রুল আলম রফিক । অনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ির বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী জুলেখাকে সন্তানরা বাড়ি থেকে বের করে দেয় । অর্ধাহারে অনাহারে থাকা অবহেলিত জুলেখা বেগুনবাড়ি রেলস্টেশনে পড়ে থাকে । তার পাশে দাঁড়ান সাংবাদিক রফিক । আশ্রয়স্থ হিসাবে থাকার ঘর ও ভরণ পোষনের দায়িত্ব নেন সাংবাদিক রফিক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিশু সালমান আক্রান্ত হয় দুরারোগ্য ব্যাধিতে । তার পরিবারের লোকজন চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব হারায় । সেই শিশুকে চিকিৎসা করিয়ে সুস্থ্য তৎপরবর্তীতে ঘরের ব্যবস্থা করেন রফিক । এরকম অসংখ্য মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক খায়রুল আলম রফিক । অসহায়- অবহেলিত এসব মানুষের জীবন কিছুটা মসৃণ করে তোলার মাহান ব্রত নিয়ে কাজ করছেন তিনি ।

জানা যায়, দীর্ঘ ৮ বছর যাবৎ সমাজসেবা , মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ মানবতার ফাউন্ডেশন । একঝাঁক তরুন- তরুনীদের মেধা একাগ্রতায় কাজ করছে সংগঠনটি । সংগঠনটিতে সাংবাদিক খায়রুল আলম রফিককে চেয়ারম্যান নির্বাচিত করায় আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে এমনটাই মনে করছেন সচেতন মহল । সরকারি সুযোগ সুবিধা পাওয়ার মুখাপেক্ষী না হয়ে রফিকের মত মানুষ যারা বিবেকের তাড়নায় অসহায় অবহেলিতদের পাশে দাঁড়ান তারাই প্রকৃত মানুষ । যারা মানবিক চোখে দেখেন মানুষকে । সাংবাদিক খায়রুল আলম রফিক বলেন, আমরা চাই, সমাজে দুস্থ্য, অসহায়, অবহেলিত মানুষদের মানবিক চোখে দেখা হোক। তারা যেন কোন ভাবেই বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। নেত্রকোনার কৃতি সন্তান খায়রুল আলম রফিক । জেলার অনেক বাসিন্দারা বলেন, আমাদের খায়রুল আলম রফিক করছেন মানবসেবা। তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি আমাদের গর্ব অহংকার মানব সেবা পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে।অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার অনুকূল পাওয়া যায় চাইলে অনেক ভাবেই মানুষের সেবা করা যায়। খায়রুল আলম রফিকের কাছে মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন। খায়রুল আলম রফিক বলেন, অতীতেও অসহায় মানুষের সেবায় মানুষের পাশে ছিলাম বতর্মানেও আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

Top