সাংবাদিক মিজানকে আসামী করায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক মিজানকে আসামী করায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ।


আলোকিত বার্তা:পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের রাজনৈতিক সহিংসতার মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি মো.মিজানুর রহমান মিজানকে আসামী করায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন,প্রকৃত ও বস্তুনিষ্ষ্ঠ সংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হওয়া স্বাধীনত সাংবাদিকতার ক্ষেত্রে বড়ই হুমকি। যেখানে প্রধানমন্ত্রী সাংবাদিকদের নির্ভয়ে লেখনির স্বাধীনতা দিয়েছেন, সেখানে সত্য কথা লিখতে গিয়ে কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হয়ে সাংবাদিকদের মামলায় ঢুকিয়ে দেওয়া হবে,তা আমাদের কারও কাম্য নয় এবং এটা কারও জন্য মঙ্গলজনকও বয়ে আনতে পারে না। তাই আমরা অতিদ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের নাম প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় গোটা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

Top