সাংবাদিক মিজানকে আসামী করায় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো”র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ।
আলোকিত বার্তা:সাংবাদিক মিজানকে আসামী করায় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো”র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ।এক বিবৃতিতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো”র কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান আল মামুন বলেন,প্রকৃত ও বস্তুনিষ্ষ্ঠ সংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হওয়া স্বাধীনত সাংবাদিকতার ক্ষেত্রে বড়ই হুমকি।
যেখানে প্রধানমন্ত্রী সাংবাদিকদের নির্ভয়ে লেখনির স্বাধীনতা দিয়েছেন, সেখানে সত্য কথা লিখতে গিয়ে কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হয়ে সাংবাদিকদের মামলায় ঢুকিয়ে দেওয়া হবে,তা আমাদের কারও কাম্য নয় এবং এটা কারও জন্য মঙ্গলজনকও বয়ে আনতে পারে না। তাই আমরা অতিদ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের নাম প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় গোটা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।