বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন খায়রুল আলম রফিক - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন খায়রুল আলম রফিক


প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান হিসেবে খায়রুল আলম রফিক পুনরায় নির্বাচিত হয়েছেন।গত ১৮ মে অনলাইনে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতি ক্রমে তিনি পুনরায় নির্বাচিত হন।খায়রুল আলম রফিক দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকার মালিক সংগঠন”বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি ও অনলাইন সাংবাদিকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন বসকো এর চেয়ারম্যান।

খায়রুল আলম রফিক জনপ্রিয় অনলাইন পোর্টাল অপরাধ সংবাদ.কম ও ২৪ ঘন্টা নিউজ.কম এর সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্বপালন করে আসছেন।অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম শিমুল খান ও এস এম জীবন মহা সচিব, জার্নালিষ্ট হেল্প সেন্টার।

Top