দায়িত্বশীলতার ব্রত নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

দায়িত্বশীলতার ব্রত নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি


নিজস্ব প্রতিবেদক:অদম্য সাহসিকতায় দায়িত্বশীলতার ব্রত নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। ২০১৭ সালে সংগঠনটির যাত্রা শুরু হয় । অপরাধ বিষয়ক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠনটির নেতৃবৃন্দ রাজনৈতিক পক্ষপাতিত্বের বাইরে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সম্প্রতি অর্থাৎ ৩ বছর পর যাচাই বাছাই শেষে সুযোগ্য হিসাবে বিবেচনা করে সৎ, দক্ষ ও সাহসীদের গুরুত্বপূর্ন পদে পুনর্বহাল ও পুননির্বাচিত করা হয় ।

প্রসঙ্গত,দেশের নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দাবাহিনী যেগুলো মিস করেন সেগুলো তথ্য দিয়ে সাহায্য,সহযোগিতা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।সংগঠনটির লক্ষ্য হচ্ছে সঠিক সংবাদ উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ,ক্রাইম রিপোর্টারদের স্বাধীনতা ও তাদের নিরাপত্তায় পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ রাখা,সাংবাদিকদের নামে মিথ্যা মামলা,নির্যাতনের প্রতিবাদ অর্থাৎ স্বাধীনভাবে অপরাধ বিষয়ক সাংবাদিকতা করতে।সাহস করে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি নিয়ে রিপোর্ট করতে রিপোর্টারদের সার্বিক সহযোগীতা করছে সংগঠনটি।এক্ষেত্রে দায়িত্বশীল ভুমিকা পালন করছে সংগঠনটির নেতৃবৃন্দ ।

Top