সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি,তীব্র নিন্দা ও প্রতিবাদ - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া...

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি,তীব্র নিন্দা ও প্রতিবাদ


আলোকিত বার্তা:সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি,পেশাগত কাজে বাধা দানের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।এমনকি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাবার মত ঘটনাও ঘটেছে।পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় অনলাইন আলোকিত বার্তার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ(বনেক)এর বরিশালের বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক আবুবকর সিদ্দীক।

আজ রোববার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ধরনের কার্যকলাপ বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।বিবৃতিতে তিনি বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ।সমাজের অসংগতি এবং জনদুর্ভোগ প্রকাশ্যে তুলে ধরাই তাদের প্রধান কাজ। ক্ষেত্রবিশেষে এধরনের সংবাদ প্রকাশের জেরে ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ন হওয়ায় পেশাদার সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

এরই ধারাবাহিকতায় জাতীয় অনলাইন আলোকিত বার্তার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর বরিশালের বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক আবুবকর সিদ্দীক কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সকল ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ,সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Top