শুরু হলো চেতনা,গৌরব,আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি।
আলোকিত বার্তা:শুরু হলো চেতনা,গৌরব,আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি।আর এই ভাষার মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি)আয়োজন করা হয়েছে মাসব্যাপী ‘একুশ আমার অহংকার’ অনুষ্ঠান।শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন রাত সাড়ে ৭টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে অনুষ্ঠানটি। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন অনুষ্ঠানটির তত্ত্বাবধানে নির্মিত অনুষ্ঠানটি কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে প্রচারিত হবে।
জানা যায়,প্রযোজক সাদিকুল ইসলাস নিয়োগী পন্নীর গ্রন্থনা ও প্রযোজনায় ভাষার মাস উপলক্ষে ধারণ করা হয়েছে এ বিশেষ অনুষ্ঠান‘একুশ আমার অহংকার।দেশের গান, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও একুশের কবিতা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের পর্বগুলো।অনুষ্ঠানের উপস্থাপনায় সাংবাদিক কামরুল হাসান বাদলের মতো সিনিয়র উপস্থাপকদের পাশাপাশি তরুণ উপস্থাপক হিসেবে মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, ফারহীন মাহমুদ খান ও শারমিন মুস্তারী নাজুসহ অনেকে থাকছেন।