সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার জামায়াত এমপির ভিডিওটি সাজানো নাটক ?

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা


রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে হামলা চালিয়ে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনসহ কয়েকজন সাংবাদিককে আহত করার ঘটনার নিন্দা জানিয়েছে দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে । আবু সালেহ আকন ক্র্যাবের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে বিবৃতিতে সাংবাদিক নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে দেশি অস্ত্র, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে জাকির হোসেন ও তাঁর অনুসারীরা ডিআরইউ কার্যালয়ে হামলা চালান। হামলাকারী জাকির হোসেন ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের দোসর।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ডিআরইউ সভাপতি ছাড়াও সংগঠনটির দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মাহিন, মফিজুল সাদিকসহ অনেক সাংবাদিক আহত হন। হামলাকারীরা ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে ৫০ হাজার টাকার মালামালসহ ‘টি স্টল’ নামের একটি দোকান গায়েব করে দেন।

দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে ডিআরইউর সদস্য মশিউর রহমানের ওপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ঘটনাস্থলে গেলে তার ওপরও হামলা চালানো হয়।

Top