বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারছি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারছি


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’আয়োজন করতে পারছি।সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এ খেলার মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ খুব সুন্দর দেশ। এ ধরনের খেলার আয়োজন যখনই হবে তখন আপনারা বাংলাদেশে আসবেন। বাংলাদেশে এসে খেলাধুলার পাশাপাশি ভ্রমণ করে সুন্দর বাংলাদেশকে দেখতে পারেন, উপভোগ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বলেই আমরা স্বাধীনভাবে চলতে পারছি এবং খেলাধুলার আয়োজন করতে পারছি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ফিলিস্তিন এবং রানার্সআপ বুরুন্ডির খেলোয়াড়দের ধন্যবাদ জানান।এছাড়া অংশগ্রহণকারী সব দেশের খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Top