বিজয় দিবসে বনেক পরিবারের পক্ষ হতে দেশবাসীকে মহাণ বিজয় দিবসের প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বিজয় দিবসে বনেক পরিবারের পক্ষ হতে দেশবাসীকে মহাণ বিজয় দিবসের প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা


আলোকিত বার্তা:১৬ই ডিসেম্বর আজ। আমরা গর্বিত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকহানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে পেরে। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনি আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানোর সব বাধা দূর হয়। আমরা পরাধীন থেকে স্বাধীনতা লাভ করি। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা।

বিজয় দিবসে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) পরিবারের পক্ষ হতে দেশবাসীকে মহাণ বিজয় দিবসের প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিক বলেছেন, “৯ মাসের মুক্তিযুদ্ধে অন্তত ৩০ লক্ষ প্রাণের রক্তে ভিজে পবিত্র হয়েছে এদেশের মাটি। বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৪ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করবার ষড়যন্ত্রে রাজাকার, আলবদরদের সহযোগিতায় অসংখ্য বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তানি বাহিনী। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের চিহ্নিত করে বিভৎস হত্যাকাণ্ড চালায় হায়েনারা। ১৬ ডিসেম্বর, ১৯৭১-এ পরাধীনতার শিকল ছিড়ে বিজয়ী হয় বাংলাদেশ।

সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বিজয়ের শুভেচ্ছা দিয়ে বলেছেন, “৪৯তম মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই হত না। স্নরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদেরকে। সেই সাথে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যাদের সাহসিকতা আর সংগ্রামের ফসল এই স্বাধীন বাংলাদেশ, সেইসব বীর মুক্তিযোদ্ধাদেরকে

Top