টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - Alokitobarta
আজ : শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
৭১ ও ২৪-কে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না বহিস্কৃত ছাত্রদল নেতার মহানবীকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি ! জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা প্রতিমন্ত্রী ফরহাদের ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা ১১ দলের

টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আলোকিত বার্তা:ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপী বলের দিন-রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচটি দেখতে যাচ্ছেন তিনি।এর আগে ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচটি দেখার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শুক্রবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে সকাল ১০টা ২৫ মিনিটে (ভারতীয় সময়) কলকাতার নেতাজী সুবাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কলকাতাল হোটেল তাজে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি। পরে বেলা সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময়) ইডেন গার্ডেন স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ-ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচটির প্রথম সেশন স্টেডিয়ামে বসে উপভোগের পর আবার হোটেলে ফিরে যাবেন শেখ হাসিনা। প্রথম দিনের খেলা শেষে সন্ধ্যায় আবারও ইডেনের মাঠে ফিরে আসবেন তিনি। সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।পরে কলকাতায় একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে নেতাজী সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে রাত ১০টায় (ভারতীয় সময়) দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময়) তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

Top