স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টেনিস কোর্ট স্থাপনে আমরা সহযোগিতা করব। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টেনিস কোর্ট স্থাপনে আমরা সহযোগিতা করব।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি টেনিস খেলাকে জনপ্রিয় করতে স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে টেনিস কোর্ট স্থাপন করতে সরকার প্রকল্প হাতে নিয়েছে।আমরা সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছি,যা শিশু ও তরুণদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাবে।তিনি বলেন,তরুণ প্রজন্ম নিজেদের খেলাধুলার সঙ্গে যত বেশি সম্পৃক্ত করবে তাদের তত মানসিক বিকাশ হবে, মন উদার হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হবে।বুধবার (২০ নভেম্বর) গণভবনে‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাব টেনিস টুর্নামেন্ট-২০১৯’ এ অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রদূত এবং খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,আমরা সাধারণত ক্রিকেট এবং ফুটবল খেলা নিয়ে ব্যস্ত।টেনিসও কিন্তু ভালো খেলা।টেনিস খেলা জনপ্রিয় করতে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টেনিস কোর্ট স্থাপনে আমরা সহযোগিতা করব। যেন তরুণরা এ খেলার প্রতি আগ্রহী হয়।এর আগে গত বুধবার (১৩ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ১৮টি দেশের ২১টি ক্লাব অংশ নিচ্ছে।বাকি ১৭টি দেশ হলো- যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ভারত,নেপাল,ভুটান,শ্রীলঙ্কা,পাকিস্তান,ইরাক,দক্ষিণ কোরিয়া,তিউনিশিয়া,মঙ্গোলিয়া,তুর্কিমেনিস্তান,তাজিকিস্তান,ভিয়েতনাম ও ক্যামেরুন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’ এর আয়োজন করে।

তরুণ ও শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশু ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে সরকার অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে। এর পরিপ্রেক্ষিতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি টেনিস খেলাকে জনপ্রিয় করতে এবং এর প্রসারে এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া টেনিস খেলার প্রসারে অবকাঠামো নির্মাণসহ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল,সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল,আবদুস সালাম মুর্শেদী প্রমুখ।ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ অনুষ্ঠানে অংশ নেন।

Top