আমরা খেলোয়াড়দের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

আমরা খেলোয়াড়দের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি।


আলোকিত বার্তা:১১ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।সোমবার বিকেলে সাকিব-তামিমদের ওই ঘোষণার পর উত্তপ্ত ক্রিকেটাঙ্গন।মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে ক্রিকেটারদের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এর পরই প্রশ্ন ওঠে,উদ্ভূত পরিস্থিতির সমাধান হবে কীভাবে?কে নেবে মধ্যস্থতাকারীর দায়িত্ব?

আজ বুধবার সকাল থেকেই খবর,প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়ানডে অধিনায়ক এবং জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।তাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন মধ্যস্থতা করার।তবে আজই বুধবার দুপুরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিসিবি সভাপতি পুরো পরিস্থিতি বর্ণনা করেন।এ সময় বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক,বর্তমানে বিসিবি পরিচালক এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(কোয়াব)সভাপতি নাঈমুর রহমান দুর্জন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিকেল ৩টায় গণভবন থেকে বের হয়ে আসেন বিসিবি সভাপতি।এ সময় তিনি সাংবাদিকদের বলেন,আমরা খেলোয়াড়দের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি।নাজমুল হাসান পাপন অভিযোগ করেন,ক্রিকেটাররা তাদের ফোন রিসিভ করছেন না। তিনি বলেন,তাদের সঙ্গে যোগাযোগের পরও ফোন ধরছে না।

আজও নাজমুল হাসান পাপন অভিযোগ করেন,এ আন্দোলনে অন্য কোনো কারণ থাকতে পারে।তিনি বলেন,শুধু টাকার কারণে তারা এমনটি করছে না।এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে কী কথা হয়েছে? জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি জানিয়েছি।এরই মধ্যে তিনিও বিষয়টি জেনেছেন।

Top