আলোকিত বার্তা পত্রীকায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে সাংবাদিক রেদওয়ান শাওনের যোগদান - Alokitobarta
আজ : শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকিত বার্তা পত্রীকায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে সাংবাদিক রেদওয়ান শাওনের যোগদান


নিজস্ব প্রতিবেদক:জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা’য় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগদান করলেন সাংবাদিক মোঃ রেদওয়ান শাওন। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর-২০১৮ইং) বিকেলে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এ,বি সিদ্দিকে’র হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেছেন সাংবাদিক রেদওয়ান শাওন। যোগদান করার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন আলোকিত বার্তা নিউজ পোর্টালটির মানোন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন। তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৪ সালে জন্মগ্রহন করেন। তিনি বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। ৬০নং চরপত্তনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী থেকে উত্তীর্ন হয়ে ৬ষ্ঠ শ্রেনীতে বি,কে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তী হন। ২০০৯ সালে তিনি এস,এস,সি শেষ করে শহীদ জিয়াউর রহমান কলেজে একাদ্বশ শ্রেনীতে ভর্তী হন। ২০১২ সালে ইন্টারমিডিয়েট শেষ করে ২০১৩ সালে বি,বি,এস কোর্সে ভর্তী হন এবং ২০১৭ সালে বি,বি,এস শেষ করেন।

একপর্যায় ২০১৮ সালে বরিশাল সরকারি বি,এম কলেজে মাষ্টার্সে (এম,বি,এ) ভর্তী হয়ে পড়াশুনায় অধ্যায়নরত আছেন। তিনি প্রথম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলীক (রঙ্গিন) দৈনিক আজকের বার্তা পত্রীকায় বন্দর থানা প্রতিনিধি হিসেবে হাতেখরি দেন। তারপর ২০১৬ সালের আগষ্টে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক তারুন্যের বার্তা পত্রীকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেন। এমনকি ঢাকা থেকে প্রকাশিত ও সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভূক্ত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রীকায় ২০১৭ সালের মার্চ মাস থেকে বরিশাল প্রতিনিধি হিসেবে সফলতার সাথে কাজ করেছেন। বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা’র যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আলোকিত বার্তা পত্রীকা’য় যোগদান হওয়ায় পত্রিকার গতি আরও ভালো হবে বলে মনে করেন প্রকাশক ও সম্পাদক এ,বি সিদ্দিক, এবং তিনি সাংবাদিক রেদওয়ান শাওনের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

Top