জীবনের নানা টানাপড়েন এবং সঙ্কট উজিয়ে ত্যাগের মহিমায় উজ্জ্বল ও মহিমান্বিত হোক ঈদুল আজহা। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

জীবনের নানা টানাপড়েন এবং সঙ্কট উজিয়ে ত্যাগের মহিমায় উজ্জ্বল ও মহিমান্বিত হোক ঈদুল আজহা।


আবুবকর সিদ্দীক:আজ পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের দুই বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। ঈদুল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর। আল্লাহর নৈকট্য লাভের জন্য এই ত্যাগ। পশু কোরবানির মধ্য দিয়ে এই ত্যাগের রীতিটি পালন করা হয়। হজরত ইবরাহিম (আ.)-এর আমল থেকেই এই রেওয়াজ চালু হয়ে আসছে।মহান আল্লাহর নির্দেশে তিনি তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে সম্মত হন এবং প্রস্তুতিও নেন। মহান আল্লাহ তার প্রতি সন্তোষ্ট ও সদয় হন। হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। আর এ কারণেই কোরবানি হচ্ছে ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। এটা ত্যাগের চূড়ান্ত নিদর্শন। ত্যাগের মধ্যেই এর সার্থকতা।

‘জীবনের নানা টানাপড়েন এবং সঙ্কট উজিয়ে ত্যাগের মহিমায় উজ্জ্বল ও মহিমান্বিত হোক ঈদুল আজহা। ঈদ সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক এটিই আমাদের প্রত্যাশা। ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী- সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষাই দেয়। ঈদুল আজহা একই সঙ্গে ত্যাগ এবং আনন্দের। পরিবার পরিজন মিলে এক সঙ্গে ঈদ উদযাপন করার মধ্য দিয়ে এ আনন্দের ধারা বইয়ে যায়। বিশেষ করে শিশু-কিশোররা এক নির্মল আনন্দে মেতে ওঠে।

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি মানুষের মধ্যে ত্যাগের আবহ নিয়ে আসে। কোরবানির মাংস গরিব-দুঃখীদের মধ্যে বিলিয়েও অপার আনন্দ ও সওয়াব পাওয়া যায়। ধর্মীয় বিধানও এমনই। ঈদুল আজহাকে কেবল পশু জবাই আর মাংস খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরবানির ত্যাগের যে মহান আদর্শ সেটি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। মনের পশুকে পরাস্ত করে মানবিকতার উন্মেষ ঘটানোই হচ্ছে মূলকথা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ঐক্য এবং সংহতির পরিবেশ গড়ে তোলাটা জরুরি। কবি কাজী নজরুল ইসলাম তার “কোরবানী” কবিতায় যেমনটি বলেছেন-‘ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !/ দুর্বল! ভীরু ! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !/ ধ্বনি উঠে রণি’ দূর বাণীর, -/আজিকার এ খুন কোরবানীর !

ঈদ উপলক্ষ্য ব্যাপক সংখ্যক মানুষ ঘরমুখো হয় আবার উৎসব শেষে ফিরেও আসে। তাদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন না হলে আনন্দ উৎসবেও এর একটা প্রভাব পড়ে। তাই এ বিষয়টির দিকেও দৃষ্টি দিতে হবে। জীবনের নানা টানাপড়েন এবং সঙ্কট উজিয়ে ত্যাগের মহিমায় উজ্জ্বল ও মহিমান্বিত হোক ঈদুল আজহা। ঈদ সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক এটিই আমাদের প্রত্যাশা। ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী- সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।

Top