আসামি ঢাকায় গ্রেফতার বরগুনার ধর্ষণ মামলার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

আসামি ঢাকায় গ্রেফতার বরগুনার ধর্ষণ মামলার


আলোকিত বার্তা:বরগুনার বেতাগী উপজেলায় গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. মা‌নিককে (৩৫) রাজধানীর দ‌ক্ষিণ মুগদার মান্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শুক্রবার (১০ মে) সকালে বরিশাল শহরের রূপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর খান স‌জিবুল ইসলাম।এর আগে বৃহস্প‌তিবার (৯ মে) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। মা‌নিক ঢাকার তুরাগ প‌রিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়,গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে ভিকটিম (৩২) তার চাচা ও চাচাতে ভাইয়ের মোটরসাইকেলে করে গান গাওয়ার জন্য মহেশপুরের উদ্দেশে রওয়ানা দেন। রাত ৮টা ২০ মিনিটের দিকে বরগুনার বেতাগী থানার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মানিক ও মামলার অপর আসামি মো.আলমগীর হোসেন তাদের গতিরোধ করেন। এসময় তারা ভিকটিমের চাচাতো ভাই ও চাচাকে আঘাত করে ভিকটিমকে তাদের মোটরসাইকেলে তুলে নেন। পরে তাকে বেতাগী থানার পুটিয়াখালী সুইজঘাট সংলগ্ন বাগানের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভিকটিমের চাচাতো ভাই ও অন্যদের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই মানিক বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন।ঘটনার পর র‌্যাব-৮ গোয়েন্দা অভিযান ও ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিনগত রাতে মামলার পলাতক আসামি মানিককে গ্রেফতার করা হয়। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।মা‌নিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান স‌জিবুল ইসলাম।

Top