২ জনের মৃত্যু বরিশালে স্কুলছাত্রীসহ - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

২ জনের মৃত্যু বরিশালে স্কুলছাত্রীসহ


আলোকিত বার্তা:বরিশালে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের জর্ডন রোডে রাজিন কবির বুশরা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।সে বরগুনা জেলার বেতাগী উপজেলার ওমর ফারুকের মেয়ে। অষ্টম শ্রেণির ওই ছাত্রী জর্ডন রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।জানা যায়,মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে বুশরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে বরিশাল জেলার গৌরনদীতে কাভার্ড ভ্যানের চাপায় কাওসার বেপারী (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদীর কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার ভূরঘাটা এলাকার বেল্লাল বেপারীর ছেলে। তিনি সাকুরা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান,ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে গৌরনদী উপজেলা সদর থেকে ভূরঘাটার দিকে যাচ্ছিলো কাওসার। কটকস্থল এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Top