দ্বিতীয় স্থানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

দ্বিতীয় স্থানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায়


আলোকিত বার্তা:দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ এপ্রিল) আইএমএফ এ তালিকা প্রকাশ করেছে।ব্যবসায়ী-উদ্যোক্তারা বলছেন, এসব অর্জনকে সুসংহত করতে ব্যাংকসহ আর্থিক খাতকে চাঙ্গা করে তুলতে হবে। আর অর্থনীতিবিদের পরামর্শ,নতুন নতুন রফতানিপণ্য ও বাজার ধরে অংশগ্রহণ বাড়াতে হবে বিশ্ব অর্থনীতিতে।

২০১৫ সালের জুলাই মাসে নম্নি মধ্যম আয়ের দেশ হিসেবে উঠে আসা বাংলাদেশকে গেল বছর মার্চে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি দেয় জাতিসংঘ।আর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রতিবেদনে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত আর ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রুয়ান্ডা।মাথাপিছু আয়,মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি সূচকে এগিয়ে চলা বাংলাদেশের এসব উন্নয়নকে আরও গতিশীল করার জন্য নতুন বিনিয়োগ টানতে কাজ করার আহ্বান ব্যবসায়ীদের।অর্থনীতিবিদদের পরামর্শ, অভ্যন্তরীণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি মনোযোগ দিতে হবে রফতানি বাজারে অংশগ্রহণ বাড়ানোর দিকে।এক অর্থনীতিবিদ বলেন, আগের থেকে প্রবৃদ্ধি বাড়ছে, আরও বাড়বে। রফতানি বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে হবে। অভ্যন্তরীণ অবকাঠামো শক্তিশালী করতে হবে।

Top