তালতলীতে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী যুগল আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

তালতলীতে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী যুগল আটক


মল্লকি মো. জামাল তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাত্রীবাহী আলফা ষ্ট্যান্ড সংলগ্ন বটতলা নামক স্থান থেকে তাদের আটক করে।
জানা গেছে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীণ খাপরা ভাঙ্গা গ্রামের মৃতুঃ তাজেল উদ্দিন মৃধার পুত্র ইয়াবা ব্যবসায়ী বাবুল মৃধা তার স্ত্রী হাসিনা বেগম সাড়ে ১২টার দিকে তালতলী বাজারের যাত্রীবাহী আলফা ষ্ট্যান্ড থেকে ইয়াবা নিয়ে যাত্রী বেশে অটো বোরাক যোগে কড়ইবাড়ীয়া রওয়ানা দেয়। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

পুলিশ বাবুলের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কাপড়ের ব্যাগ থেকে ২ শত পিচ করে প্যাকেটের ১০ প্যাকেট (অর্থাৎ ২ হাজার পিচ) ইয়াবা উদ্ধার করে।তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২হাজার পিচ ইয়াবাসহ বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগমকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

Show how https://justdomyhomework.com you have contributed actively in the past to your team at work or on the field, to your community, do my essay club, class, or church.

Top