নিখোঁজ ব্যক্তির মরদেহ মিললো কচুক্ষেতে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

নিখোঁজ ব্যক্তির মরদেহ মিললো কচুক্ষেতে


আলোকিত বার্তা:বরিশালে নিখোঁজের একদিন পর মকবুল কাজী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ বাড়ির পার্শ্ববর্তী কচুক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোতয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মকবুল কাজী বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাস টারবাইন এলাকার মৃধা বাড়ির বাসিন্দা মৃত আতাহার কাজীর ছেলে।তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) এসআই মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে মকবুল কাজী নিখোঁজ ছিলো।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি কচুক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরেদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।এসআই মোস্তাফিজ বলেন,মৃত ব্যক্তির স্বজনদের দাবি মকবুল কাজীর মানসিক সমস্যা ছিলো। তাছাড়া মরদেহে আঘাতের কোনো আলামত নেই।তাই ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

Top