শ্রমিক নিহত মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

শ্রমিক নিহত মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল


আলোকিত বার্তা:বরিশালের মুলাদীতে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসকুরনী হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।নিহত শ্রমিক রাজশাহীর’র নওগা উপজেলার খেলনা গোবড়াপাড়া গ্রামের শওকত হোসেনের ছেলে। অপর আহত দু’জন একই গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার (২২) ও মোস্তাকিন (১৮)।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়েদুল ইসলাম আলোকিত বার্তাকে জানান, দুপুর ১২টার দিকে ওই শ্রমিকরা উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে টিউবওয়েল বসানোর কাজ করছিলো। এসময় তারা একটি পাইপ উপরে তুলতে গেলে তা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শ্রমিক অসকুরনীকে মৃত ঘোষনা করেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গত একমাস আগে শ্রমিক হিসেবে কাজ শুরু করে অসকুরনী। ওর আরো এক ভাই ও এক বোন রয়েছেন। ক’দিন আগেই নওগাঁ থেকে তারা ১১ জন শ্রমিক মুলাদীতে টিউবওয়েল বসানোর কাজে যোগ দেয়।

Top