নারীর অগ্রগতিতে বাধা পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ

নারীর অগ্রগতিতে বাধা পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে


আলোকিত বার্তা:শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,ইসলামের সঙ্গে নারী অগ্রগতির কোনো সংঘর্ষ নেই। কিন্তু পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।শুক্রবার বাংলা একাডেমিতে দু’দিনব্যাপী ওয়াও উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল উদ্বোধন শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন। সবার জন্য উন্মুক্ত এ আয়োজন। শনিবার পর্যন্ত চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

শিক্ষামন্ত্রী বলেন,দেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অসামান্য। বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে নারী। সারা বিশ্বেই নারী এগিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও নারীর অগ্রযাত্রায় কিছু প্রতিকূলতা আছে। এসব প্রতিকূলতার অন্যতম কারণ ধর্মীয় অপব্যাখ্যা। নারীদের প্রতিবন্ধকতা দূর করতে পুরুষদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে তৃণমূলের নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বলে আশা করছি।ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি বলেন, নারীদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া সমস্যাগুলোই তুলে আনে ওয়াও ফেস্টিভ্যাল। এ উৎসব দেখাতে চায় কীভাবে একসঙ্গে সমস্যাগুলো মোকাবিলা করা যায়। আমরা এর মাধ্যমে সমমনা সবার সঙ্গে এক কণ্ঠে আওয়াজ তুলে সুযোগ তৈরি করে দিতে চাই।ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন বলেন, এ উৎসব কেবল শুরু। ভবিষ্যতে এ ধরনের প্রচুর আয়োজন করা হবে। নারীদের দ্বারা পরিচালিত বিশ্বব্যাপী সর্ববৃহৎ উৎসব ওয়াও ফেস্টিভ্যাল। বিশ্বব্যাপী পাঁচটি মহাদেশে অনুষ্ঠিত হয় এটি। বাংলা একাডেমিতে দু’দিনের এ উৎসবে নারীর বিরুদ্ধে সহিংসতা, পুরুষ ও নারীবাদের মতো বিষয়ের উপর প্যানেল আলোচন অনুষ্ঠিত হবে।

সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের বিভিন্ন বাধা প্রতিকূলতার উপর কর্মশালা হবে এই ফেস্টিভ্যালে। এছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী হবে বাংলা একেডেমি প্রাঙ্গণজুড়ে।

Top