তালতলীতে মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

তালতলীতে মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত


মল্লিক মো.জামাল তালতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে বৃহস্পতিবার মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে থানা চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, অতিরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফুল্লাহ তাহের, সহকারি পুলিশ সুপার নাজমুল ইসলাম,বরগুনার ডিবি ওসি মোঃ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান,জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুঃ তৌফিকউজ্জামান তনু, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, আবুল বাসার তালুকদার, খালেদ মাসুদ,পরেসক্লাব সভাপতি মু.আ.মোতালিব, মাস্টার আবু ছিদ্দিক,মুক্তিযোদ্ধা আঃসাত্তার,ব্যাবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা, মদিনা মসজিদের খতিব মুফতি ইসমাঈল বিন হোসাইন, রাখাইন নেতা মি.অংশিট তালুকদার,হিন্দু নেতা রতন কুমার বিশ্বাস প্রমুখ।বক্তারা মাদকের বিরুদ্ধে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষদেরকে সচেতন হওয়ার জন্য আহবান জানান। আগামী এক মাসের মধ্যে তালতলীকে মাদক মুক্ত উপজেলা ঘোষনার অঙ্গীকার ব্যক্ত করেন।

Top