ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ


আলোকিত বার্তা:প্রতিপক্ষকে ফাঁসাতে অসৎ উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলার দিরাইয়ে ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার(১৬ অক্টোবর)সংগঠনটির সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন,প্রতিপক্ষকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে দিরাই উপজেলায় পিতা ও চাচার হাতে ঘুমন্ত তুহিনকে নির্মমভাবে হত্যা করে তার কান এবং লিঙ্গ কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনায় আমি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি বলেন,এ ধরনের নিষ্ঠুর পাশবিকতার ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত।এ ঘটনায় দেশের চিন্তাশীল সুশীল সমাজসহ সবাইকে ভাবিয়ে তুলেছে।সকলের একটিই প্রশ্ন দেশের সমাজ ব্যবস্থা তো পূর্বে কখনো এমন ছিল না,সমাজ ব্যবস্থা কেন এমন হলো?

শফিকুর বলেন,ঘরে-বাইরে, অফিসে,আদালতে,শিক্ষা প্রতিষ্ঠানে,শিল্প কারখানাসহ সমাজের সর্বস্তরেই চলছে নৃশংসতা,পাশবিকতা,শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন এবং নির্মমভাবে হত্যা।কোথাও মানুষের জান মাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।সর্বত্রই চলছে পাশবিকতা ও নৃশংসতার জয়জয়কার। বর্তমান সরকারের ক্ষমতা দখলের পর থেকেই মানুষের মধ্যে চরম নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে তাদের মধ্যেও নৈতিক মূল্যবোধ ও মানবিকতার চরম বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে।জামায়াত মুখপাত্র আরও বলেন,এমতাবস্থায় রাষ্ট্র ও সমাজকে এ নৈতিক অধঃপতন ও উচ্ছৃংখলতা,অমানবিকতা থেকে উদ্ধারের জন্য ইসলামের সুমহান শিক্ষার আলোকে ধর্মীয়,নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে শান্তিপূর্ণ নিরাপদ গণতান্ত্রিক সমাজ গঠনে এগিয়ে আসতে সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

Top