জনগণের তাড়া খেয়ে পালানোর পথ খুঁজে পাবেন না। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

জনগণের তাড়া খেয়ে পালানোর পথ খুঁজে পাবেন না।


আলোকিত বার্তা:সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আইনের শাসন প্রতিষ্ঠায় যত্নবান হোন, নইলে বিদেশি প্রভুরা আপনাদের পতন ঠেকাতে পারবে না,জনগণের তাড়া খেয়ে পালানোর পথ খুঁজে পাবেন না।ফেনী পৌর বিএনপি আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বাবুলের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে ওই হামলা চালানো হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে ফখরুল বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা,প্রশাসনিক কাজে চরম অদক্ষতা এবং আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ-র‌্যাব দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, সরকারি দলের নেতাদের বক্তব্যে সন্ত্রাসীদের উসকে দেয়ার কারণেই একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।’তিনি বলেন,সরকারের অনাচারে দেশে আজ চরম জনদুর্ভোগ চলছে, আইনেই শাসন ভূলুণ্ঠিত, জনগণের গণতান্ত্রিক অধিকার চরমভাবে লাঞ্ছিত। দেশের মানুষ মারাত্মকভাবে অন্ধকারের অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে শুধু ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সন্ত্রাসীদের লালন করার জন্য।’

মির্জা আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেন,প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় সরকারের উদাসীনতা ও অমনযোগিতার ফলেই দেশে ক্রমান্বয়ে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিল দেলোয়ার হোসেন বাবুলর ওপর আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Top