রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি।


আলোকিত বার্তা:বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন,রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি।কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নেই, কোনো উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না।বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধনপূর্ব ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে নাসিম এ সব কথা বলেন।স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে এ শিশুকল্যাণ কেন্দ্রটি নির্মাণ করেছে।সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন,এ সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবিএম শফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, উপ-পরিচালক তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।

Top