যশোরের শার্শায় অস্ত্র-গুলিসহ অস্ত্রব্যবসায়ী লিটন আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ

যশোরের শার্শায় অস্ত্র-গুলিসহ অস্ত্রব্যবসায়ী লিটন আটক


মোঃ সাগর হোসন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃযশোরের শার্শা থানার বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩৮)নামে একঅস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।বুধবার সকাল (০৯:৩০) মিনিটে উপজেলার চটকাপোতাসানরাইজ নামের একটি ইটের ভাটার সামনে থেকে তাকেঅস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটক লিটন হোসেনবেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছারআলী মোড়লের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমানজানায়, গোপন সংবাদের মাধ্যামে জানতে পারি একজনঅস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে শার্শার চটকাপোতারসানরাইজ নামে একটি ইটের ভাটার সামনে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল আক্তার সহ সঙ্গীয়ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে লিটনহোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটিওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারেশার্শা থানায় অস্ত্র আইন একটি মামলা হয়েছে।

Top