বিএনপির রাজনৈতিক অপকৌশলের কারণেই খালেদা জিয়া আজ কারাগারে। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

বিএনপির রাজনৈতিক অপকৌশলের কারণেই খালেদা জিয়া আজ কারাগারে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন,ক্যাসিনোর নামে যে জুয়ার আসর বসতো এটা কোন রাজনৈতিক দলের অফিসে না,এটা ক্লাবে বসত। তিনি আরো বলেন,ক্লাবের এই জুয়ার আসরের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।

মাহবুব-উল আলম হানিফ দুপুরে জেলার চৌড়হাসে কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত‘দক্ষ জনশক্তি সৃষ্টিতে কুষ্টিয়া টিটিসির ভুমিকা’শীর্ষক এক মতবিনিময় সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন,বিএনপির আইনজীবির কথার প্রেক্ষিতে মনে হয় যে তারা যে কৌশলটি বেছে নিয়েছে সেটি তাদের অপকৌশল।তিনি বলেন,তারা চায় খালেদা জিয়া কারাগারে থাকুক।আর তাকে মুক্তির নাটক করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা। এটি তাদের রাজনৈতিক অপকৌশল।

হানিফ আরো বলেন,বিএনপির রাজনৈতিক অপকৌশলের কারণেই খালেদা জিয়া আজ কারাগারে।এর সাথে সরকারের কোন সম্পর্ক নেই।এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা,জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান,জেলা প্রশাসক মো. আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Top