প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী কুশল বিনিময় - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী কুশল বিনিময়


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী কুশল বিনিময় করেছেন।রোববার সোনিয়া গান্ধী বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল তাজে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাদের মধ্যে এ কুশল বিনিময় হয়।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন,এ সময় দুই নেত্রী তাদের পুরনো দিনের কথা স্মরণ করেন। বৈঠককালে শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন।সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এ সময় উপস্থিত ছিলেন। রাজনীতিতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানান। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানান।পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শেখ হেলাল উদ্দিন এমপি,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের(ডব্লিউইএফ)ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে গত ৩ অক্টোবর ভারত যান।তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আজ শেখ হাসিনা ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন।

Top