আমি প্রার্থীতা ঘোষণা করব না,নেত্রী থাকতে বললে থাকব - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

আমি প্রার্থীতা ঘোষণা করব না,নেত্রী থাকতে বললে থাকব


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চাইলে দলের ২১তম সম্মেলনে প্রার্থী হবো আর না চাইলে নিজ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন না-বলে জানিয়েছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দলে নতুন সাধারণ সম্পাদককে স্বাগত জানান ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের বলেন,আগামী সম্মেলনে আমি প্রার্থীতা ঘোষণা করব না,নেত্রী থাকতে বললে থাকব,না হলে নয়। নতুন কেউ হলে তাকে স্বাগত জানাব।

২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের ২০তম ওই জাতীয় সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো পুনর্নির্বাচিত হলেও সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে তার জায়গায় সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম প্রসঙ্গেও কথা বলেন।

তিনি জানান,অপরাধ করে কেউ ছাড় পাবে না,নেয়া হবে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা।দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী।ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,গোয়েন্দা সংস্থাগুলোকে এ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।অপরাধী যত শক্তিশালীই হোক,প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে। ছাত্রলীগ নেতাদের টাকা দেয়ার বিষয়টি প্রমাণিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগের মতো আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোতেও শুদ্ধি অভিযান শুরু হওয়ার খবর জানিয়ে তিনি বলেন,ছাত্রলীগের দুই নেতার পদ হারানোর ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রী পথ দেখিয়ে দিয়েছেন।এখন সহযোগী সংগঠনগুলোর উচিত সেই পথেই নিজেদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো।

Top