চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন


নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়নের উত্তর বাদলপাড়া এলাকার মজুমদার বাড়িতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তিনটি পুকুরের মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম (কাবুল) মজুমদার।
ভুক্তভোগী জানান, দীর্ঘ ৩৬ বছর বিভিন্ন পর্যায়ে মানুষের সেবা করার পর অবসরে যান তিনি। কর্মজীবনের শেষ সম্বল হিসেবে পাওয়া পেনশনের সঞ্চিত অর্থ দিয়ে নিজ গ্রামের বাড়ির তিনটি পুকুরে মাছের চাষ শুরু করেন। অবসরের পর এই মাছ চাষই ছিল তার নতুন জীবিকার স্বপ্ন ও আশার জায়গা।
তিনি অভিযোগ করেন, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন, চাষ করা মাছ পানির ওপর ভেসে উঠেছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মাছ মারা যায়।
আবুল কালাম (কাবুল) মজুমদার বলেন, “যারা এ কাজ করেছে তারা শুধু আমার মাছই মারেনি, আমার শেষ বয়সের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার আশাকেও ধ্বংস করে দিয়েছে।”
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Top