সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম তীব্র প্রতিবাদ জানান।

প্রতিবাদে বলা হয়েছে, সাকিব চৌধুরী নামে এক ব্যক্তি ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের দাবি, প্রকাশিত সংবাদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করে প্রকাশ করা হয়েছে, যা নাজমুল ইসলামের ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।

নাজমুল ইসলামের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাই এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করা হয়েছে।

প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Top