এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ


প্রতিবেদক,আলোকিত বার্তা :২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতেও বলা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা বের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হলো।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বরের পরে কোনো আবেদন নেয়া হবে না।

Top