৩০ মণ জাটকা জব্দ বরিশালে ট্রলারভর্তি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ

৩০ মণ জাটকা জব্দ বরিশালে ট্রলারভর্তি


আলোকিত বার্তা:বরিশালে ইঞ্জিনচালিত একটি ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে।জব্দ হওয়া জাটকা রোববার (৩১ মার্চ) দুপুরে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন এলাকা থেকে জেলা মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এদিকে ট্রলারটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় দেওয়া হয়েছে।এর আগে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কালাবদর নদীতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।

Top