গুম হওয়া ব্যক্তিদের সঠিক তথ্য উন্মোচনে তথ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গুম হওয়া ব্যক্তিদের সঠিক তথ্য উন্মোচনে তথ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :গুম হওয়া ব্যক্তিদের সঠিক তথ্য উন্মোচনে তথ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন। তথ্যচিত্রে গুম কারা করত, কিভাবে করত, গুমের পর নিখোঁজদের কোথায় এবং কিভাবে আটকে রাখা হতো, তাদের পরিণতি কী হতো এবং কারা কারা এই কাজে সরাসরি জড়িত ছিল।বাংলাদেশ সরকার গঠিত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র প্রকাশ করেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে।গতকাল বুধবার গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কেএম খালিদ বিন জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে এবং নিখোঁজদের পরিণতি নির্ণয়ে নিরবচ্ছিন্ন অনুসন্ধান পরিচালনা করেছে। একইসাথে গুম হওয়া ব্যক্তিদের জন্য ‘ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট’ ইস্যুর সুপারিশ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আইনের সংশোধনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিষয়ে নীতিগত পরামর্শ প্রদান করেছে।কমিশন জানায়, এই তথ্যচিত্র কেবল অনুসন্ধানের বিবরণ নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি জনআস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল। তথ্যচিত্রটি কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিম্নোক্ত লিংক থেকে সরাসরি দেখা যাবে: https://youtube.com/@gumcommission?si=rUwmY6bMm4qKYmdB

এছাড়া ইতোমধ্যে কমিশন দু’টি অন্তর্বর্তী প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করেছে। প্রতিবেদন দু’টির প্রকাশযোগ্য অংশসমূহ কমিশনের ওয়েবসাইটে (https://coied.portal.gov.bd) উন্মুক্ত রয়েছে এবং তা দেশের জনগণের জন্য সহজলভ্য। প্রতিবেদন দু’টি নিচের লিংকসমূহে পাওয়া যাবে:গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ৩০০-এর বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে, সে বিষয়ে উদ্যোগ নিতে কমিশন প্রধান প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

Top