দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন,দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু।জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশীর মোড়ে একটি র‌্যালিতে তিনি বলেন,সাম্প্রদায়িক অপশক্তি আপনার(হিন্দু সম্প্রদায়) শত্রু… তারা রাষ্ট্রের শত্রু।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই।তিনি বলেন,বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে।
ওবায়দুল কাদের বলেন, আমরা ভারতের সাথে সেরা সম্পর্ক উপভোগ করছি।কাদের উল্লেখ করেন যে, আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন।

Top