২৬ এপ্রিল আওয়ামী লীগ করবে শান্তি সমাবেশ - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

২৬ এপ্রিল আওয়ামী লীগ করবে শান্তি সমাবেশ


মোহাম্মাদ রফিকুল ইসলাম : আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শান্তি ও উন্নয়ন সমাবেশের সভাপত্বিত করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশ সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এদিকে শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলছেন, আন্দোলনে রাজপথে নেমে আসবে জনগণ। এ সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা নিয়েছে বিএনপি।

Top