কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে।


আলোকিত বার্তা:দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আজহার নামাজ শেষে তার নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন,আজকের এ মহান দিনে হযরত ইব্রাহীম ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপনা করেছিলেন তা সমগ্র বিশ্বের মানুষের কাছে হাজার বছর ধরে উজ্জল হয়ে আছে।এটা একটা দিক নির্দেশনা যে মহান আল্লাহকে পেতে হলে,তার কাছে যেতে হলে,তার ভালোবাসা পেতে হলে অবশ্যই মানুষকে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে। ঠিক এমনিভাবে আমাদের জীবনেও বড় কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে।ফখরুল আরও বলেন,দেশনেত্রী খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রতীক। তার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে।

Top